আব্দুর রহিম বখ্শ
নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম বখ্শ (৬৫) শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
