মোবাইলে ক্ষুদে বার্তা বা এসএমএস-এর মাধ্যমে এবার বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘মহান বিজয় দিবসে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ ও জনগণের কল্যাণে আপনাদের অব্যাহত সহযোগিতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু-শেখ হাসিনা।’ মোবাইলে এসএমএস-এর মাধ্যমে বিজয় দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানোর ঘটনা দেশে এই প্রথম। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ইত্তেফাককে জানান, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের যে সদিচ্ছা তা প্রকাশেই প্রধানমন্ত্রীমোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে শুভেচ্ছা জানানোর মাধ্যমে এমন অভিনব ব্যবস্থা নিয়েছেন।
