জাতীয় পার্টি জেপির উদ্যোগে যশোরে বিজয় দিবস পালন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পার্টি জেপি, বাঘারপাড়া পৌর কমিটির আয়োজনে দলীয় কার্যালয়ে রবিবার বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক যুগ্ম সম্পাদক ও যশোর জেলা আহ্বায়ক মো. আমিনুর রহমান। জাতীয় পার্টি জেপির বাঘারপাড়া উপজেলা আহ্বায়ক মো. আমির আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব সঞ্জিত কুমার বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ আলী সরদার, মো. সিহাব উদ্দীন, মো. আকবার আলী, ভবেন্দ্রনাথ বিশ্বাস, বুলবুল আহম্মেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আমিনুর রহমান বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মর্যাদা দেশপ্রেমিক সকল নাগরিককে শক্ত হাতে ধরে রাখতে হবে, স্বাধীনতাবিরোধী শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে না পারে সে জন্য সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। সকালে জাতীয় পাটি জেপি যশোর জেলা শাখার উদ্যোগে বাঘারপাড়া উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এতে নেতৃত্ব দেন জেপির কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক যুগ্ম সম্পাদক ও যশোর জেলার আহ্বায়ক মো. আমিনুর রহমান।