নিয়ম মেনেই বিকাশকে মুক্তি দেয়া হয়েছে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
শীর্ষ সন্ত্রাসী বিকাশ জামিনে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, জামিন পাওয়ার বিষয়টি আদালতের এখতিয়ার। সব নিয়ম কানুন মেনেই বিকাশ জামিনে মুক্তি পেয়েছে। গতকাল রবিবার বিজয় দিবসে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বিকাশ জামিনের মুক্তি পাওয়ার ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর কোন গাফলতি নেই। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।