জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মহানগর নায়েবে আমীর এইচএম হামিদুর রহমান আযাদ এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা হলো ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া; কিন্তু স্বাধীনতার ৪১ বছর পরও আমাদের অর্থনৈতিক মুক্তি আসেনি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারিনি।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রবিবার মহানগর জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, লাখ লাখ নারী-পুরুষ জীবন ও রক্ত দিয়ে পাকিস্তানের কবল থেকে দেশকে মুক্ত করেছে যাতে জনগণ নির্বিঘ্নে স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে। দেশে আজ গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার ভূলুণ্ঠিত। বিভাজনের রাজনীতি বন্ধ করে গণতন্ত্র, আইনের শাসন ও দেশের সামগ্রিক উন্নয়নের কাজে মনোযোগ দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, দুর্নীতি আর লুটপাট আমাদেরকে অনেক পিছনে নিয়ে গেছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমাজের সর্বস্তরে সত্ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা এখন জরুরি হয়ে পড়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. ফরিদ হোসাইন, কবির আহমদ, সালেহ আহমদ ও ছগির বিন সাঈদ প্রমুখ।
রাজধানীতে শিবিরের শোভাযাত্রা
গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে সকালে ছাত্রশিবির রাজধানীর মৌচাক এলাকায় বিজয় দিবস লেখা ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা বের করে। মৌচাক ক্রসিং থেকে মালিবাগ রেলগেট হয়ে রামপুরা টিভি ভবন পর্যন্ত গিয়ে শোভাযাত্রা শেষ হয়। জামায়াত-শিবির যেসব পয়েন্টে চোরাগোপ্তা মিছিল বের করে সেসব স্থানে টহল পুলিশ থাকলেও গতকাল শিবির নির্বিঘ্নে শোভাযাত্রা সম্পন্ন করেছে।
শোভাযাত্রার অগ্রভাগে শিবিরের কেন্দাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা রয়েছে শিবিরের এমন অনেককে মিছিলে দেখা গেছে। এ ব্যাপারে পুলিশের সূত্র জানায়, মহান বিজয় দিবসে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ নিশ্চুপ ছিলো।
