আজ ৪ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৪ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৯। শুভবার: বৃহস্পতি ও মঙ্গলবার। শুভরত্ন: রক্ত প্রবাল ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি: দৃঢ় ও প্রাণবন্ত ব্যক্তিত্বের অধিকারী। আপনি উচ্চাভিলাষী ও আপসহীন। ঠাণ্ডা মাথায় চিন্তা-ভাবনা করলেও নিজের মতে আপনি অনমনীয় ও জঙ্গি। আপনি বুদ্ধিমান, বিনয়ী; কিন্তু স্পষ্টবাদী। বলিষ্ঠভাবে নিজের মত প্রকাশ করার মতো নৈতিক ও দৈহিক সাহস আছে আপনার। কোন চ্যালেঞ্জই আপনাকে পিছু হটাতে পারে না। কর্তৃত্ব ও নেতৃত্ব করার গুণ আছে আপনার। তাই না চাইতেই অনেক দায়িত্ব এসে পড়তে পারে আপনার উপর। আদর্শবাদিতার জন্য এবং কৌশল ও ডিপ্লোম্যাসির অভাবে আপনার জীবন বাধাপূর্ণ হয়ে উঠতে পারে। নেতৃত্ব ও দায়িত্বশীলতার জন্য আপনাকে মূল্যও দিতে হতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রাজনীতিবিদ উইলি ব্রান্ট, স্টিভেন স্পিলবার্গ, মার্শাল চুতে, ফার্ডিনান্ড ফ্রান্সিস, পদার্থবিদ জোসেফ থমসন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। দিনটি মোটামুটি আনন্দে কাটবে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আইনি ঝামেলায় জড়াতে পারেন। অংশীদারী ব্যবসায় মতবিরোধ হতে পারে। দাম্পত্য অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। মন চঞ্চল হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সন্তানের কোনো সমস্যায় উদ্বিগ্ন হতে পারেন। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। রাজনীতিকদের জন্য দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। পত্র যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ কোন বন্ধুর সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। ব্যবসা-বাণিজ্যে সুফল পাবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। মিথ্যা বদনামকে উপেক্ষা করুন। সফল ক্ষেত্রে সংযম বজায় রাখার চেষ্টা করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কাজকর্মে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। কেউ আজ বিশ্বাসঘাতকতা করতে পারে। শরীর ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা করবেন না। রাজনীতিবিদদের জন্য দিনটি ভালো যাবে। সুনাম বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কর্মক্ষেত্রে কোন বিভ্রান্তি সৃষ্টি হবে। ট্রেড ইউনিয়নের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারেন। সাফল্য লাভের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। হটাত্ কোন কারণে মন চঞ্চল হতে পারে। শেয়ার ব্যাবসায়ীরা সতর্কতার সাথে বিনিয়োগ করুন। উত্তেজনা পরিহার করে চলুন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ প্রিয় বন্ধুর ব্যবহারে হতাশ হতে পারেন। আজ কারো কাছে ধারকর্জ না চাইলেই ভালো করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যবসায়িক ব্যাপারে কাউকে বেশি বিশ্বাস করবেন না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কর্মোন্নতির যোগ আছে। অবিবাহিত কারো বিয়ের ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। প্রেমে সাফল্য আসতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। অধীনস্থদের উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। খেলোয়াড়রা খেলাধুলায় ভালো করবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে। কাগজ ও পুস্তক ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। নতুন প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। দাম্পত্য শান্তি অক্ষুণ্ন থাকবে। অংশীদারী ব্যবসায় সুফল পাবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সন্তানের কোন সাফল্য আনন্দদায়ক হতে পারে। শেয়ার ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। কাউকে উদারতার সুযোগ নিতে দেবেন না। যাত্রা ও যোগাযোগ শুভ।
