কোন যুগে ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নয়ন ঘটে?

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ১৮:৫৫
১.ইতালীয় bonco শব্দ কোন জার্মান শব্দ থেকে এসেছে? ক.Banca খ.Bancus গ.Banke ঘ.Monte ২.বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক, ব্যাংক অব ভেনিস কত সালে প্রতিষ্ঠিত হয়? ক.১১৫৭ খ.১১৭৮ গ.১৪০১ ঘ.১৪৯৪ ৩.নিচের কোনটি অতালিকা ভুক্ত ব্যাংক? ক.ওয়ান ব্যাংক লিমিটেড খ.এক্সিম ব্যাংক লিমিটেড গ.রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ঘ.বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড ৪. কোন যুগে ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নয়ন ঘটে? ক.আধুনিক যুগে খ.মধ্যযুগে গ.প্রাচীন যুগে ঘ.চৈনিক সভ্যতার সময়ে ৫.শান্সী ব্যাংক কত অব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বলে ধারণা করা হয়? ক.৬০০ অব্দে খ.৭০০ অব্দে গ.৩০০ অব্দে ঘ.৯০০ অব্দে ৬.ডিসেম্বর ২০১১ তথ্য অনুযায়ী বাংলাদেশে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা কত ছিল? ক.৪৬টি খ.৫৭টি গ.৪৭টি ঘ.৪৬টি ৭. কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো - i.ঋণদান ও ঋণের তত্ত্বাবধান ii.মূলধন গঠন ও বিনোয়োগ iii. নোট ও মূদ্রার প্রচলন নিচের কোনটি সঠিক? ক.i খ. ii গ.i ও iii ঘ.ii ও iii ৮.বাংলাদেশে ২০১১ সালের ৩১ ডিসেম্বর ব্যাংক হার কত ছিল? ক.৪% খ. ৫% গ.৫.৫% ঘ. ৬% ৯. কেন্দ্রীয় ব্যাংক ঋণের সর্বক্ষেত্রে আশ্রয় স্থল কে বলেছেন? ক.অধ্যাপক হট্রে খ.অধ্যাপক শ গ.আর.পি. কেন্ট ঘ.কেয়ার্নক্রস ১০. নিকাশ ঘর কেমন ধরনের প্রতিষ্ঠান? ক.সরকারী প্রতিষ্ঠান খ. বেসকারি প্রতিষ্ঠান গ.স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান গ.অধাসরকারি প্রতিষ্ঠান ১১.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ? ক.ঋণদান খ.ঋণ নিয়ন্ত্রণ গ.ঋণ তদারকি ঘ.বিনিময়ের মাধ্যম সৃষ্টি ১২.সোনালী ব্যাংকের কাজ হলো- i.ঋণ নিয়ন্ত্রণ ii.ঋণ দান iii.ঋণ আমানত সৃষ্টি নিচের কোনটি সঠিক? ক.i ও ii খ.ii ও iii গ.ii ও iii ঘ.i, ii ও iii ১৩. দেশের সর্ববৃহত্ রাষ্ট্রীয় মালিকানাধিন ব্যবসায় কোনটি? ক.অগ্রণী ব্যাংক খ. সোনালী ব্যাংক গ.জনতা ব্যাংক ঘ.বেসিক ব্যাংক ১৪.কোন ধরনের হিসাব মালিককে কার্ড সরবরাহ করা হয় না? ক.স্থায়ী খ.চলতি গ.সঞ্চয়ী ঘ.বিশেষ চলতি ১৫. অচল অর্থ জমা রয়েছে এমন একজন ব্যক্তির জন্য কোন ধরনের হিসাব উত্তম? ক.সঞ্চয়ী খ.স্থায়ী গ.বিশেষ চলতি ঘ. পেনশন সঞ্চয়ী ১৬.কোন হিসাবের জন্য ব্যাংক কোনো চেক বই সরবরাহ করে না? ক.চলতি হিসাবে খ.সঞ্চয়ী হিসাবে গ.স্থায়ী হিসাবে গ.চলতিও সঞ্চয়ী হিসাবে **পোষাক রপ্তানিকারক মি. কাওসার ব্যাংকে ৫০ লক্ষ টাকা জমা আছে। নতুন অর্ডারের জন্য টাকার প্রয়োজন হওয়ায় ব্যাংকের নিয়ম কানুন অনুসরণ করে তিনি ব্যাংক থেকে ৭০ লক্ষ টাকা উত্তোলণ করেন। ১৭. মি. কাওসারের ২০ লক্ষ টাকা গৃহীত ঋণের সাথে কোন ঋণের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? ক.ব্যবসায় ঋণ ক.নগদ ঋণ গ.বন্ধকী ঋণ গ.জমাতিরিক্ত ঋণ ১৮. এ ঋণ গ্রহণের মাধ্যমে প্রকাশ পাবে- i.প্রতিষ্ঠানের সুনাম ii.দেশের কর্মসংস্থান iii.বিনিময় হার নিচের কোনটি সঠিক? ক.i ও ii খ.i ও iii গ.ii ও iii ঘ.i, ii ও iii ১৯. বিদেশে গিয়ে অর্থ সংগ্রহের সহজ পদ্ধতি কোনটি? ক.ভ্রমণকারীর চেক খ.ভ্রমণকারীর প্রত্যয় পত্র গ.নগদ প্রত্যয় পত্র ঘ.ব্যাংকের আজ্ঞা পত্র ২০.বাংলাদেশী মুদ্রা টাকাকে ভাসমান মুদ্রা ঘোষণা করা হয়েছে কত সালে? ক.২০০১ খ.২০০২ গ.২০০৩ ঘ.২০০৪ ২১. কোন ধরনের বীমার মধ্য দিয়ে বীমা ব্যবসায় যাত্রা শুরু করে? ক.জীবন খ. নৌ গ.অগ্নি ঘ.দুর্ঘটনা ২২.বীমা ব্যবসায়ের উত্পত্তির ক্রম হলো- ক.জীবন - অগ্নি - দুর্ঘটনা খ. নৌ - জীবন - অগ্নি - দুর্ঘটনা গ. নৌ - অগ্নি - জীবন - দুর্ঘটনা ঘ.অগ্নি - নৌ - জীবন - দুর্ঘটনা ২৩.বীমাচুক্তি করা যায় না কী ছাড়া? ক.বাজি ছাড়া খ.বীমা যোগ্য স্বার্থ গ.ক্ষতি ঘ.অভিযোগ ২৪.বীমাকারী কর্তৃক অন্যের ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যকে কী বলে? ক.বৃত্তি খ.প্রিমিয়াম গ.মুনাফা ঘ. বোনাস ২৫.মৃত্যুহার পঞ্জিতে বিভিন্ন বয়সের সম্ভাব্য মৃতব্যক্তির সংখ্যা কীভাবে বের করা হয়? ক.শতকরা হারে খ.প্রতি হাজারে গ.প্রতি দশ হাজারে ঘ.প্রতি লাখে উত্তর :১গ, ২ক, ৩ঘ, ৪খ, ৫ক, ৬গ, ৭খ, ৮ঘ, ৯ক, ১০গ ১১খ, ১২গ, ১৩খ, ১৪ক, ১৫খ, ১৬গ, ১৭ঘ, ১৮ ক, ১৯ক, ২০গ, ২১খ, ২২গ, ২৩খ, ২৪খ, ২৫খ