পরামর্শ

হাঁটুন, সুস্থ থাকুন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ১৯:২৬
সুস্থ, সুন্দর থাকতে সবাই চায়। আর তার জন্য কেউ যান জিমে, কেউবা করেন নানা ধরনের এক্সারসাইজ। হাঁটা বা হালকা জগিং সুঠাম, সুন্দর থাকার সবচেয়ে সহজ ও সুন্দর উপায়। এ ব্যাপারটা অনেক সময়ই মাথায় থাকে না। হাঁটার রুটিন  প্রথমে আপনার ফিটনেস লেভেলটা জেনে নিন। আপনি কটা রাউন্ড মারতে পারছেন দেখে নিয়ে, তাকে যত মিনিট হেঁটেছেন তা দিয়ে ভাগ করলে আপনার হাঁটার গতিটা পেয়ে যাবেন। নিয়ম করে এক ঘণ্টা করে হাঁটবেন।  হাঁটার গতি জানতে পারলে আপনি বুঝতে পারবেন আপনাকে আর কতটা চেষ্টা করতে হবে। যতটা দূরত্বে আপনি এক ঘণ্টায় পার করতে পারেন তৃতীয় দিনের হাঁটায় তা ৪৫-৫০ মিনিটে শেষ করার চেষ্টা করুন।  পরের দিন আবার পুরোনো রুটিনে ফিরে যান। অর্থাত্ ১ ঘণ্টা হাঁটুন। ছয় দিনের দিন আরও বেশি হাঁটুন। দেখে নিন ১ থেকে আধ ঘণ্টায় কতটা দূর যেতে পারছেন।  আপনার শরীর যদি এতে অভ্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু আর উপকার পাবেন না। সুতরাং সব সময় নিজের শরীর এর ক্ষমতাকে স্ট্রেচ করার চেষ্টা করবেন। তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো না, সে বিষয়ে সচেতন থাকবেন সব সময়। হাঁটার রুটিন আপনার প্রতিদিনের রুটিন কার্যকর করার আগে পুরো শরীরের চেকআপ করিয়ে নিন। সঠিক রানিং সু কিনে ফেলুন। কমফোর্টের কথাটা মাথায় রাখবেন। অবশ্যই সঠিক হাঁটার জায়গা বেছে নিন।