গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ১৯:২৭
বাসাবাড়িতে কিংবা অফিস-আদালতে নানা ধরনের ডিজাইন আর আকারের সুদৃশ্য কার্পেট হয়তো আমরা অনেকেই দেখেছি? কিন্তু আপনি জানেন কি বিশ্বের সবচেয়ে বড় হাতে বানানো কার্পেটটি কোথায় তৈরি হয়েছিল কিংবা এটি কত বড় ছিল? মূলত ইরান কার্পেট কোম্পানির বানানো হাতে বোনা এই কার্পেটটি এতটাই বড় ছিল যে এটিকে আলাদা নয়টি টুকরো করে নিয়ে তবেই তা সংযোজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আবুধাবি মসজিদে। আর বিশ্বের সবচেয়ে বড় এই হাতে বোনা কার্পেটটির আয়তন ছিল ৫,৬৩০ বর্গমিটার বা ৬০,৬০০.৮১ বর্গফুট।