রূপকড়চা

চোখের চারপাশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ১৯:২৭
চোখের সৌন্দর্যের প্রতি সবার দুর্বলতা সব সময়ই আপনাকে বাধ্য করে চোখের বাড়তি যত্ন নেওয়ার জন্য। চোখের সাজ শুরু করার আগে ভ্রুর দিকে নজর দিন। ভ্রুর বাড়তি চুলগুলোকে উঠিয়ে ফেলতে হবে। তারপর ছোট শক্ত ব্রাশ দিয়ে আঁচড়ে শেপ দিতে হবে। আইব্রো পেন্সিলের হালকা ছোট ছোট টানে ভ্রু দুটিকে গাঢ় করে নিতে পারেন। যদিও চোখের সাজ হবে চোখের শেপ অনুযায়ী তবুও এই পদ্ধতিতে সব রকম চোখই সুন্দর দেখাবে। এ রকম আরও কিছু চোখ সাজানোর টিপস নিয়ে এবারের আলোচনা হালকা চোখের সাজ শুরুতেই কেমনভাবে চোখ সাজাবেন তা ঠিক করুন। বিভিন্ন সময়ের সাজ বিভিন্ন রকম। দাওয়াতে আইশ্যাডো, মাশকারা, আইলাইনার, পেন্সিল আইলাইনার, আইব্রো পেন্সিল ব্যবহার করুন। সাধারণ সাজের জন্যও আইলাইনার বা পেন্সিল আইলাইনার, হালকা রঙের শেড, মাশকারা। গরমে হালকা রং আর শীতে নীল, বেগুনি, কালো ও সবুজ শেড মানানসই। দিনের বেলার চোখের সাজ সাধারণত হালকা আর রাতের সাজ গাঢ়। বর্তমানে চলছে রঙিন পেন্সিল লাইনারের ব্যবহার। নীল, উজ্জ্বল নীল, ফিরোজা, সবুজ, হালকা সবুজ ইত্যাদি। পেন্সিল ছাড়াও লিকুইড গ্লিটার আইলাইনারও চলছে। কোন চোখে কেমন সাজ যাদের চোখ ছোট তারা আইলাইনার বা কাজল চোখের ভেতরের অংশে না দিয়ে বাইরের দিকে পেন্সিল দিয়ে নিচে এঁকে নিন। এতে চোখ বড় দেখাবে। যাদের চোখ বড় তারা যেকোনোভাবে কাজল বা আইলাইনার দিতে পারেন। তবে আইশ্যাডো লাগানোর পর চোখের কোণের দিকটা একটু ঘন এবং নিচের অংশে সামান্য হালকা ও চিকন করে আঁকুন। এতে চোখ ভাসা ভাসা লাগবে। এর পরে মাশকারা লাগান। যাদের চোখ ভেতরে ঢোকানো তারা চোখের ওপরে বা নিচে মোটা করে কাজল বা আইলাইনার লাগাবেন না। এতে চোখ ভেতরে ঢোকানো মনে হবে। যাদের ত্বক তৈলাক্ত তারা চোখে ম্যাট প্রসাধনী ব্যবহার করুন। বিশেষ করে ম্যাট কাজল ও ওয়াটার প্রুফ আইলাইনার। মেকআপ কীভাবে করবেন  রাতের অনুষ্ঠানে চোখের মেকআপে প্রয়োজন শাইন আর গ্লস। বাদামি, তামাটে এবং সোনালি রং ব্যবহার করুন। চোখের পাতায় বাদামি আইশ্যাডো ভালো মানায়। এ ছাড়া সোনালি, আইভারি বা যেকোনো হালকা রঙের আইশ্যাডো দিন। ড্রাম্যাটিক ইফেক্টের জন্য আইল্যাশের ওপর গাঢ় বাদামি বা গাঢ় ছাই আইশ্যাডো লাগান আপওয়ার্ড ও আইওর্য়াড স্ট্রোকে।  স্মোকি লুকের জন্য হালকা করে আইলাইনার দিন। তারপর স্পঞ্জ দেওয়া অ্যাপ্লিকেটর দিয়ে হালকা করে আইলাইনার স্মাজ করে দিন। গাঢ় বাদামি বা কালো আইলাইনার ব্যবহার করুন। সঙ্গে সোনালি বা শিমারিং ব্রোঞ্জ ও কপার আইশ্যাডো দিন। আইল্যাশের কাছে সাদা পার্ল শিমার লাগান।  সর্বশেষে ২-৩ কোটে মাশকারা লাগান। শুকালে ব্রাশ করুন। আইল্যাশ জড়াবে না। আপার ল্যাশের জন্য আপওর্য়াড স্ট্রোক আর লোয়ার ল্যাশের জন্য ডাউনওর্য়াড স্ট্রোকে ব্রাশ করুন। পোশাকের সঙ্গে মানানসই সাজ শাড়ির রং ও ডিজাইনের সঙ্গে মিল রেখে আইশ্যাডো দিন। সালোয়ার-কামিজের সঙ্গে হালকা রং যেমন গোলাপি, হালকা নীল, সোনালি, হালকা সবুজের যেকোনো শেড। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে চোখে মোটা করে কাজল বা স্মোকি আই সবচেয়ে মানানসই। মডেল আলো ছবি তাহের মানিক