চীনে রেকর্ড গড়ল আইফোন ৫

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২০:২২
সারা বিশ্বে সাড়া জাগিয়ে শেষ পর্যন্ত গত শুক্রবার চীনে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয় আইফোন ৫। অ্যাপল’র এই স্মার্টফোনের সর্বশেষ সংস্করণটি অন্যান্য দেশের মতো চীনেও পেয়েছে অভাবনীয় জনপ্রিয়তা। আর তাতে করে আগের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে আইফোন ৫। বিক্রি শুরুর তিন দিনের মধ্যেই এটি বিক্রির পরিমাণে ছাড়িয়ে যায় ২ মিলিয়ন ইউনিট। এই পরিমাণ চীনে এর আগে যেকোনো সংস্করণের আইফোনের বিক্রি শুরুর চাইতে বেশি। এর আগে আইফোনের ৪এস সংস্করণ বিক্রি শুরুর তিন মাসের মাথায় অতিক্রম করে ২ মিলিয়নের ল্যান্ডমার্ক। চীনে প্রতিদ্বন্দ্বী অ্যানড্রয়েড স্মার্টফোনগুলো অনেক কম দামে বিক্রি হলেও আইফোন ৫ তাদের চেয়ে রয়েছে অনেক এগিয়ে। এদিকে এর আগে আইফোন বা আইপ্যাড বিক্রির শুরুর সময়গুলোতে চীনের বিভিন্ন অ্যাপল স্টোরে বিশৃঙ্খলা দেখা গেলেও এবারে অ্যাপল কর্তৃপক্ষ আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখায় আর তেমনটি ঘটেনি।