উইন্ডোজে ডেস্কটপে যেকোনো মুহূর্তের স্ক্রিন শটের জন্য Print screen বাটনটি ব্যবহার করে থাকি আমরা। তবে এর জন্য অন্য প্রোগ্রামের সহায়তা নিতে হয়। উইন্ডোজ ৮-এ অবশ্য সরাসরি স্ক্রিন শট সংরক্ষণ করা যায় অন্য কোনো প্রোগ্রাম ছাড়াই। কিবোর্ড থেকে Windows key + Print screen ক্লিক করলে সাথে সাথেই My Pictures ফোল্ডারে সংরক্ষিত হবে।
