ভিন্ন স্বাদে চিংড়ি

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৯:৫৭

প্রন ইন টামারিনড সস

উপকরণ :চিংড়ি ২৫০ গ্রাম, তেঁতুলের মাড় ২ কাপ, ব্রাউন সুগার ১/৪ কাপ, জিনজার পাউডার ১ চা চামচ, পার্সলে কুঁচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুঁচি ২ টেবিল চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি :প্যানে অলিভ অয়েল দিয়ে তেঁতুলের মাড় ও ব্রাউন সুগার দিন। সুগার গলে এলে জিনজার পাউডার দিয়ে নেড়ে চিংড়ি দিয়ে দিন। ২ মিনিট রান্না করে পার্সলে কুঁচি ও কাঁচামরিচ কুঁচি ছড়িয়ে ১ মিনিট রান্না করে চুলা বন্ধ করে ডিশে সাজিয়ে পরিবেশন করুন।  

 

 

প্রন ফ্রিটারস

উপকরণ :চিংড়ি ৫০০ গ্রাম, সিদ্ধ আলু ১ কাপ, ডিম ২ টা, পেঁয়াজকুঁচি ১/২ কাপ, পার্সলে কুঁচি ১/৪ কাপ, কাঁচামরিচ কুঁচি ২ টেবিল চামচ, ব্রেডক্রাম্ব কাপ, তেল ভাজার জন্য।

প্রণালি :প্রথমে চিংড়ি ব্লেন্ড করে নিন। এবার এতে একে একে ১টি ডিম, সিদ্ধ আলু, পেঁয়াজ কুঁচি, পার্সলে কুঁচি ও কাঁচামরিচ কুঁচি দিয়ে মাখিয়ে চপের আকার দিন। ডিম ফেটিয়ে ফ্রিটারসগুলো এগ ওয়াশ করে ব্রেডক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে ভাজুন। সস দিয়ে পরিবেশন করুন।

 

প্রন ইন ক্রিম অব ক্যাবেজ সস

উপকরণ :চিংড়ি ২৫০ গ্রাম, সাদা গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, বাঁধাকপি কুঁচি ২ কাপ, দুধ ১ কাপ, ক্রিম ১ টিন, মাখন ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি :চিংড়িতে সামান্য গোলমরিচ গুঁড়া, লবণ ও লেবুর রস মেখে মেরিনেট করে রাখুন। এবার বাঁধাকপি সিদ্ধ করে দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। প্যানে মাখন গরম করে ব্লেন্ডেড বাঁধাকপি দিন। এবার একে একে ক্রিম, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চিংড়ি দিন। তিন মিনিট রান্না করে চুলা বন্ধ করে ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

 

প্রন নুডলস উইথ রেড স্পিনাচ সস

উপকরণ :নুডলস ২০০ গ্রাম, চিংড়ি ১৫০ গ্রাম, লালশাক কুঁচি ১.৫ কাপ, রসুন কুঁচি ১ চা চামচ, মাখন ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মিল্ক ক্রিম ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি :প্যানে পানি ফুটিয়ে এতে সামান্য লবণ ও তেল দিয়ে নুডলস সিদ্ধ করুন। এবার রেড স্পিনাচ সস বানাতে প্যানে মাখন গরম করে রসুন কুঁচি দিয়ে হালকা ভাজুন। এবার লালশাক দিয়ে নেড়েচেড়ে লবণ ও সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে সিজনিং করে চুলা থেকে নামান। এবার ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে শাক ব্লেন্ড করুন। প্যানে এবার ব্লেন্ডেড মিশ্রণটি গরম করুন। বলক উঠলে মিল্ক ক্রিম দিয়ে নাড়ুন। এতে শাকের কাঁচা গন্ধ দূর হবে। ঘন হয়ে এলে এতে একে একে চিংড়ি ও সিদ্ধ নুডলস ঢেলে ভালোভাবে নাড়ুন। চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করুন।