ভান্ডারিয়ায় চেয়ারম্যান হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:০৩
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আখতারুজ্জামান দুলালের খুনিদের বিচারের দাবিতে কালো ব্যাজ ধারণ করে গতকাল সোমবার ওই ইউনিয়নের হাজার হাজার নারী পুরুষ বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা গৌরিপুর ইউনিয়ন পরিষদ থেকে বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য মিজানুর রহমান। পরে ওসি মো. মতিউর রহমান প্রকৃত খুনীদের গ্রেফতার পূর্বক শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা শান্ত হন। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা আখতারুজ্জামান দুলালকে কুপিয়ে হত্যা করে।