সৈয়দপুর উপজেলার নিজবাড়ি আলোকদীপাড়া গ্রামের এক স্কুলছাত্রী ছেলেতে রূপান্তরিত হয়েছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হঠাত্ ছেলেতে রূপান্তরিত হওয়া ওই মেয়েকে দেখতে মানুষজন ভিড় করছে তার বাড়িতে। জানা যায়, ওই এলাকার স্কুলশিক্ষক আব্দুল হালিমের ৭ ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট নুসরাত জাহান ওরফে লাবণী (১৪)। সে পার্শ্ববর্তী ফাজিলপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেয়। গতকাল সকালে তার আকস্মিক পরিবর্তন ঘটে। যদিও শিশুকাল থেকেই ছেলেদের সঙ্গে তার সখ্যতা ছিল বেশি। এমতাবস্থায় শারীরিক পরবির্তন ঘটলে ডাক্তারের শরণাপন্ন হলে চিকিত্সকরা তার শরীরে পুরুষের হরমোনের পরিমাণ বেশি বলে জানান। এ ঘটনার পর তার বাবা লাবণীর নাম পরিবর্তন করে মো. নাছির উদ্দিন আহমেদ রাখেন।
