রবিবার রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার সাহপুর বাজারে এক অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে দুইটি দোকান ঘরের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় ক্ষতির পরিমাণ ১০ লক্ষ টাকা বলে দোকান মালিকদের দাবি। প্রকাশ, ১০টায় সাহপুর বাজারের ভাই ভাই ইলেকট্রনিক্স দোকানের বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরী ও ও.সি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
