রুয়েটের আবাসিক হলে প্রধানমন্ত্রীর মুর্যাল উন্মোচন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:১১
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নামে প্রতিষ্ঠিত ছাত্রীদের আবাসিক হলের প্রধান ফটকে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুর্যাল উন্মোচন করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মুর্যালটি উন্মোচন করেন। রুয়েট উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রেজিষ্ট্রার প্রকৌশলী আবুল বাসার, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবদুর গোফফার খান প্রমুখ।