ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশ এবং প্রাইস কেমোনিক্স ইনটারন্যাশনাল’র যৌথ সহযোগিতায় “টেকসই চিংড়ি উত্পাদন ব্যবস্থা উন্নয়ন এবং অভিজ্ঞতা” বিষয়ক একদিনের কর্মশালা ১৫ ডিসেম্বর খুলনার হোটেল সিটি ইন-এ সমপন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফাইকুজ্জামান, বাংলাদেশ ফিশারিজ রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড.সুভাষ চন্দ্র চক্রবর্তী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল ওহাব এবং বিএফএফইএ’র সভাপতি হুমায়ন কবীর। কর্মশালায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অফিসের ডিরেক্টর ড. ক্রেগ এ মেইসনার। এ কর্মশালায় ১৫ জন চিংড়ি চাষিকে পুরষ্কৃত করা হয়। ওয়ার্ল্ডফিশের প্রকল্প সমন্বয়কারী ড. মুনজুরুল করিম জানান বাগদা চিংড়ি চাষের ওপর ১৫টি সুপারিশমালা গ্রহণ করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি
