গুড়ে চিনির ভেজাল!

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:১২
রাজশাহীর বাঘা, চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুরসহ বিভিন্ন উপজেলায় খেজুর এবং আখের রসের সঙ্গে চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, বর্তমান বাজারে চিনির চেয়ে গুড়ের দাম বেশি হওয়ায় অসত্ ব্যবসায়ীরা গুড়ের সঙ্গে চিনি মেশাচ্ছেন। জানা যায়, রাজশাহীর বাঘা, চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা খেজুর ও আখের গুড়ের জন্য প্রসিদ্ধ। দেশজুড়ে রাজশাহীর গুড়ের চাহিদা রয়েছে। কিন্তু বর্তমানে বাজারে গুড়ের দাম বেশি হওয়ায় অসত্ ব্যবসায়ীরা গুড়ের সঙ্গে চিনিসহ নানা রকম রাসায়নিক মেশাচ্ছে। সূত্র জানায়, বর্তমানে চিনির মূল্য ৪৭ থেকে ৪৮ টাকা কেজি, আর খেজুর গুড় ৭০ থেকে ৭৫ টাকা কেজি। ফলে লোভ সামলাতে পারছেন না গুড় তৈরির সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীরা।