যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে শাবি শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:১৪
গতকাল সোমবার যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী-বাম ঘরনার শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে অংশগ্রহণ করেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. শামসুল আলম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম দীপু, প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোষ্ট অধ্যাপক ড. নিয়াজ আহমদ, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ড, সাহেদ আহমদসহ বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় উদু্বদ্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা। অপর দিকে বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী খায়রুল-অনিক হত্যার এক বছর পূর্তি উপলক্ষে ক্যাম্পাসে শোক র্যালি বের করে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টায় বিভাগের পক্ষ থেকে শোক র্যালি করা হয়। উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী চেঙ্গেরখাল নদীতে বিভাগের কয়েকজন শিক্ষার্থী নৌকা ভ্রমণে গেলে দুর্বৃত্তদের হামলায় অনিক ও খায়রুল নিহত হন।