জয়পুরহাটের চাঞ্চল্যকর আব্দুস শাকুর টুকু হত্যাকাণ্ডের একমাস পার হলেও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সোমবার শহরের জিরো পয়েন্টে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাবেক মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, জাপা নেতা আনিসুর রহমান বাবু ও যুবলীগ নেতা মেহেদি হাসান হিটলু। বক্তারা বলেন, আগামী ৭ দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
