নাটোরের বড়াইগ্রামের কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজে গতকাল সোমবার সৌর সেচপাম্প ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ইটালিয়ান আইআরসিআই ভেঞ্চার লিমিটেডের সহযোগিতায় জেনিথ সোলার লিমিটেড এ সেমিনারের আয়োজন করে।
জেনিথ সোলার লিমিটেডের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক রহমতুল্লাহ সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান আতা, সৌরপাম্প সরবরাহকারী প্রতিষ্ঠান ইটালীর আইআরসিআই ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওরো পল, কান্ট্রি ডিরেক্টর গোলাম সরোয়ার চন্দন, উপজেলা কৃষি কর্মকর্তা খয়ের উদ্দিন মোল্লা, প্রকৌশলী ক্রিশ্চিয়ানা গ্রোসারিও প্রমুখ।
