পীরগঞ্জ উপজেলার এক্তিয়ারপুর শহীদ সালাহউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও সমাবর্তন উপলক্ষে আয়োজিত ২দিন ব্যাপী কর্মসূচি রবিবার শেষ হয়েছে। শনিবার বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমদাদুল হক। বিদ্যালয় প্রাঙ্গণে সৈয়দপুর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় কমিটির সভাপতি মোঃ একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী সরকার, উপজেলা বিএনপি সভাপতি মোঃ জাহিদুর রহমান (জাহিদ), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, ইউপি চেয়ারম্যান গৌতম চন্দ্র রায়, সাবেক ইউপি চেয়ারম্যান রনজিত্ কুমার রায়, প্রধান শিক্ষক সৈয়দ আলী প্রমুখ।
দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এমডি মোঃ আশরাফ আলী। স্কুলের সভাপতি মোঃ একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রাক্তন ছাত্রদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথি হাফিজউদ্দীন আহম্মদ, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক আলী। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
