গুরুদাসপুর (নাটোর): শীত আসার সাথে সাথে আগমন ঘটেছে অতিথি পাখির। একশ্রেণীর স্বার্থান্বেষী মানুষ প্রতিদিন রাতে ফাঁদ পেতে বা বিষটোপ দিয়ে নিধন করছে এসব পাখি। অবৈধ শিকারীর হাত থেকে রক্ষা পাচ্ছে না দেশি-বিদেশি নানা প্রজাতির পাখি। রাতে ধরা পড়া পাখি এভাবেই প্রতিদিন সকালে প্রকাশ্যে বিক্রি করা হয় হাটবাজারে। কিন্তু এ ব্যাপারে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করছে না।
