সোনারগাঁওয়ের পুকুরে ব্যবসায়ীর লাশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:০৮
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হরিহরদী বাজারের ব্যবসায়ী হান্নান ভুঁইয়ার (৪০) লাশ গত রবিবার বিকালে কুমারচর এলাকার ‘চকের’ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। ঐ ব্যবসায়ী গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।