মাদারীপুরের অধিকাংশ প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র নেই

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:০৮
জেলার অধিকাংশ সরকারি-বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, আবাসিক হোটেল, হাসপাতাল, ক্লিনিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র নেই। যে কারণে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। আর এ লক্ষ্যে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সময় বলে সংশ্লিষ্টরা মনে করেন। এমনকি জেলা সদর হাসপাতালসহ রাজৈর, কালকিনি ও শিবচর উপজেলা হেলথ কমপ্লেক্সে অগ্নিনির্বাপক যন্ত্র নেই। ২/১টি থাকলেও বর্তমানে তা অকেজো। জেলার প্রায় ৯৮ ভাগ ব্যাংক শাখাগুলো চলছে ভাড়াটে ভবনে। অধিকাংশ শাখায় প্রয়োজনীয় সংখ্যক অগ্নিনির্বাপক যন্ত্র নেই। অগ্নিকাণ্ড ঘটলে দ্রুত নির্গমন সিঁড়ি নেই প্রায় ৮৫ ভাগ ব্যাংক শাখায়। এদিকে জেলা সদরের উল্লেখযোগ্য সংখ্যক পুকুর-ডোবা বালি দিয়ে ইতিমধ্যে ভরাট করে ফেলেছে সংশ্লিষ্টরা। ফলে পানির উত্স কমে গেছে।