সোমবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র সুপার মার্কেট এলাকার একটি ভবনের ৬তলার অফিসে ঢুকে পড়ে বিরল প্রজাতির এক পেঁচা। বিলুপ্তপ্রায় বিশাল আকারের পেঁচাটি দেখতে মানুষের ভিড় জমে। পরে জেলা প্রশাসক সাইফুল হাসানের হস্তক্ষেপে পেঁচাটি অক্ষত অবস্থায় ঢাকা চিড়িয়াখানায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। জেলা বন বিভাগের কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, মোল্ল¬া প্লাজার ৬ষ্ঠ তলার একটি বীমা কোম্পানির অফিস থেকে এটি আটক করা হয়।
