মুন্সীগঞ্জে গ্যাস সঙ্কট

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:২৪
মুন্সীগঞ্জে গ্যাস সঙ্কট মারাত্মক আকার ধারণ করেছে। গ্যাসের অভাবে রান্না করা এখন দুরূহ হয়ে উঠেছে। রান্নার জন্য গ্যাসের যে চাপ দরকার তার জন্য মোটা পাইপ বসানোর প্রয়োজন ছিল। কিন্তু তা না হয়ে মুন্সীগঞ্জবাসীর দুর্ভোগের শেষ নেই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে চুলায় মাংস বসানো হয়েছে এমন সময় গ্যাস হঠাত্ উধাও। গ্যাস সমস্যার দরুন কাঠের লাকড়ির চাহিদা বেড়ে গেছে কয়েকগুণ। সে কারণে অকাতরে গাছ কর্তন চলছে। কিন্তু সে হারে তো গাছ লাগানো হচ্ছে না। সকাল ৮টা পর্যন্ত গ্যাসের কিছু চাপ থাকলেও দুপুরে একেবারেই গ্যাস পাওয়া যায় না। তাই মুন্সীগঞ্জের জন্য মোটা পাইপ সংযোজন একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা করি। মো. আব্দুল হাকিম, বিনোদপুর, পঞ্চসার, মুন্সীগঞ্জ।