২২ নভেম্বরে প্রকাশিত সাব-রেজিস্ট্রার লিখিত পরীক্ষার ফলাফল অনুযায়ী মৌখিক পরীক্ষা আগামী ২৩, ২৪, ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৩৩তম বিসিএস পরীক্ষার নতুন সময়সূচি অনুযায়ী ২৩ ডিসেম্বর সকাল ১০-১টায় বাংলা ১ম পত্র এবং ২-৫টায় বিজ্ঞান ও প্রযুক্তি, ২৪ ডিসেম্বর সকাল ১০-১টায় বাংলা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। একজন পরীক্ষার্থী একই দিনে দুটি পরীক্ষায় কীভাবে অংশ নিবে? আমরা যারা এই দুটি পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্য অথচ বাছাই ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও পিএসসির প্রাতিষ্ঠানিক কৌশলগত ত্রুটির কারণে কাঙ্ক্ষিত চাকরির একটিকে বেছে নিতে হচ্ছে। যা কখনোই কাম্য নয়। আমরা এই দুটি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই— যা আমাদের অধিকার। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি।
উম্মে সালমা, পরীক্ষার্থী,আইইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
