লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মেডিক্যাল চেকআপ শুরু হয়েছে। স্থানীয় সময় গতকাল সকাল ১১টায় মেডিক্যাল চেকআপের জন্য তাকে বুপা ক্রমওয়েল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি গত রবিবার পৌনে তিনটায় লন্ডনের হিথরো বিমান বন্দরে পৌঁছান। রাষ্ট্রপতি লন্ডনে এসে পৌঁছলে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে অভ্যর্থনা জানান।
