হরতাল সংঘাতে জাপানের উদ্বেগ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:৪৯
ঘন ঘন হরতাল ও বিক্ষিপ্ত সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান সরকার। গতকাল সোমবার বাংলাদেশে জাপানি দূতাবাসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, সাধারণ মানুষের বিরুদ্ধে হরতালে ভাংচুরের মত কর্মসূচি খুবই উদ্বেগজনক। এটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও বাংলাদেশের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর। সম্প্রতি বেশ কয়েকটি জাপানি কোম্পানির গাড়িতে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়। জাপান দূতাবাস এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের জনগণই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় জাপান দূতাবাস বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি যে কোন ধরনের সংঘাত নিয়ন্ত্রণ করার জন্য আহ্বান জানিয়েছে।