আফগানিস্তানে মাইন বিস্ফোরণে ১০ কিশোরী নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:৫৩
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মাইন বিস্ফোরণে কমপক্ষে ১০ কিশোরী নিহত ও দু’জন আহত হয়েছে। কিশোরীদের বয়স নয় থেকে ১১ বছর। খবর বিবিসি’র। নানগারহার প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র বলেন, কিশোরীরা লাকড়ি সংগ্রহ করছিল। একজনের কুড়ালের আঘাতে ভূমিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। মাইনটি সম্প্রতি পুঁতে রাখা হয়েছিল না অনেক আগের সেই বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মনে হচ্ছে এটি সাম্প্রতিক। কিন্তু অন্য একজন কর্মকর্তা বলেন, এটি ১৯৭০-৮০’র দশকের হতে পারে। নানগারহারে প্রায়ই এ ধরনের মাইন পাওয়া যায়। গতকালও ঘটনাস্থলের কাছে একটি মাইন পাওয়া গেছে।