বিজয় দিবস উপলক্ষে আজ জেপির আলোচনা সভা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:৫৫
মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় পার্টি-জেপি এক আলোচনা সভার আয়োজন করেছে। বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সভাপতিত্ব করবেন। সভায় দেশের বরেণ্য রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবিগণ উপস্থিত থাকবেন। ঐ আলোচনা সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি