মো. মুজাহিদ
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির আ. রযযাকের পুত্র মো. মুজাহিদ (১৪) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহি...রাজিউন)। তিনি মা, ২ ভাই, ২ বোন রেখে গেছেন। তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
কার্তিক চন্দ্র নাথ
ভোলার বোরহানউদ্দিন নিবাসী বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র নাথ (৬২) শনিবার পরলোক গমন করেন। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও ভাই-বোনসহ গুণগ্রাহী রেখে গেছেন।
হালিমা বেওয়া
নাটোর পল্লীবিদ্যুত্ সমিতি-২ এর এজিম আব্দুল খালেকের মা হালিমা বেওয়া (৯৩) রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। তাকে বগুড়া সদর উপজেলার সবুজবাগ কবরস্থানে দাফন করা হয়েছে।
হাফিজুর রহমান
সিরাজগঞ্জের এনায়েতপুরের বিশিষ্ট শিক্ষাবিদ মাধবপুর গ্রামের হাফিজুর রহমান (হাফিজ মাষ্টার) (৭৫) গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস শোক প্রকাশ করেছেন।
শাহাদাত উল্যাহ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহাদাত উল্যাহ মিয়া (৬৫) সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সামছুদ্দিন আহম্মেদ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহম্মেদ (৬৫) গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাজেরা খাতুন
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম রইচউদ্দিন আহমেদের স্ত্রী হাজেরা খাতুন (১০১) গত শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ৭ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বেথইর গ্রামের রইচ মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
