আজ ৫ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৫ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৫ ও ৩। শুভবার:বুধ ও বৃহস্পতিবার। শুভরত্ন: পান্না ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি: আশাবদী, উষ্ণ হূদয় ও সূক্ষ্ম বুদ্ধির অধিকারী। আপনি উচ্চাভিলাষী। সেসাথে আপনার আছে উদ্যোগ ও উদ্যম । লক্ষ্যপানে বাধায় আপনি ভয় পান না। ব্যর্থতা কোন ছাপ ফেলতে পারে না আপনার উপর। স্পষ্টবাদী হলেও আপনি উদার। অন্যের বিরোধী মতকেও সহানুভূতির সাথে বিবেচনা করেন। তবে উদারতার সুযোগে আপনাকে বোকা বানানো সম্ভব নয়। আপনার আত্মসম্মান বোধ প্রখর। নিজে বড় হতে চান। কম ভাগ্যবানদের সাহায্যে এগিয়ে যেতে আপনার কোন দ্বিধা নেই। চলার একটি পথ বন্ধ হলে অনায়াসে আপনি বিকল্প পথ বের করে ফেলতে পারেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী রাহাত খান, জাঁ জিনে, লিওনার্দ ব্রেজনেভ, পদার্থ বিজ্ঞানী এ,এ, মিসেলসন, শামছুল ইসলাম আলমাজী, লিপি খন্দকার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ পারিবারিক দিক খুব একটা ভালো যাবে না। আপনজন কারো অসুস্থতায় দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। ব্যয় বৃদ্ধি পাবে। গৃহে অতিথি সমাগম হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ ঠিকাদারদের জন্য দিনটি শুভ। নতুন কোনো কাজ হাতে আসতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। জনসম্পৃক্ত পেশায় ভালো করবেন। শরীর খুব একটা ভালো যাবে না। প্রয়োজনে বিশ্রাম নিন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। স্বামী বা স্ত্রী পরস্পর সহযোগিতা পাবেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। মানসিক শান্তি নষ্ট হতে পারে। কর্মস্থলে ঝামেলা সৃষ্টি হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ কোন বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। নতুন কোন কাজকর্মে যোগাযোগ হতে পারে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। পরিশ্রম বৃদ্ধি পাবে। বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ভাগ্য আজ আপনাকে সহায়তা করতে পারে। ধর্মীয় ও সামাজিক কাজে আনন্দ পাবেন। কাজকর্মে উত্সাহ পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পুরনো কোন সমস্যার সমাধান হতে পারে। প্রবাসী আপনজনের খবর পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ পেশাজীবীদের জন্য দিনটি ভালো। চিকিত্সকদের পেশায় সাফল্য আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আজ খুব পরিশ্রান্ত বোধ করবেন। তবে মানসিক শান্তি বজায় থাকবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কোন ব্যাপারে মাথা গরম করবেন না। প্রতিবেশীর সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। বিবাদ এরিয়ে চলতে পারলে ভাল করবেন। কোন সন্তানের ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। আজ কোন ঝুঁকি না নিলেই ভাল করবেন প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করুন ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ পরিশ্রম বৃদ্ধি পাবে। ক্লান্তি বোধ করবেন। তবে কাজকর্মে সাফল্য আসতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। জনসংযোগে সাফল্য আসতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। সতর্ক থাকার চেষ্টা করুন। অপ্রিয় সত্য প্রকাশে বিরত থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ সন্তানের গর্বে গবির্ত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। নতুন বিনিয়োগে সুফল পাবেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ঠিকাদারদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। হাউজিং ব্যবসার সাথে জড়িতদের জন্য আজকের দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। দুশ্চিন্তা কমে আসবে। লৌহ জাতীয় ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়।।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কর্মপরিবেশ খুব একটা ভালো যাবে না। হঠাত্ কোন ধরনের বিশৃঙ্খলা দেখা দিতে পারে। হতাশ হবেন না। রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
