পঞ্চম অধ্যায়: জীবনাদর্শ
১। বিদায় হজের ভাষণের মূল উপজীব্য বিষয় কী ছিলো?
ক. মহানবি (স) এর জীবনী
খ. মহানবি (স) এর কর্মপদ্ধতি
গ. হজ করার নিয়ম পদ্ধতি ঘ. মানবাধিকার ও মানবকল্যাণ
২। ‘তালাআল বাদ্রু আলাইনা’ এখানে বাদ্রু বলতে কাকে বুঝানো হয়েছে?
ক. মদিনা খ. মক্কা গ. মহানবি (স) ঘ. হিজরত
৩। গুহার মুখে কাফিরদের দেখে কে বিচলিত হয়ে পড়েন?
ক. হযরত মুহাম্মদ (স) খ. হযরত আবু বকর (রা) গ. ইব্রাহিম (আ) ঘ. হযরত আলী (রা)
৪। মহানবি (স) এর আবির্ভাবের আগে নারীদের অবস্থা অত্যন্ত করুণ ছিল কেন?
ক. নারীরা অশিক্ষিত ছিল
খ. নরীরা অধিকার সম্পর্কে অজ্ঞ ছিলো
গ. নরীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হতো ঘ. নরীরা কুসংস্কারাচ্ছন্ন ছিলো
৫। ওমর (রা) শাসনামল শান্তিময় ছিলো কেন?
ক. ওমর (রা) রাগী ব্যক্তি খ. আদল প্রতিষ্ঠার জন্য গ. ক্ষমতার অপব্যবহার ঘ. রাসূর (স) এর দোয়া
৬। মহানবি (স) এর নবুওয়াতি জীবনের ব্যাপ্তিকাল ছিলো কত?
ক. ২২ বছর খ. ৬৩ বছর গ. ১৩ বছর ঘ. ২৩ বছর
৭। হযরত আবু বকর (রা) কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
ক. তিনি ইসলামি চেতনা জাগ্রত করেন
খ. ইসলাম বিরোধী অপশক্তি দমন করেন
গ. মানুষের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করেন
ঘ. তিনি ইসলামকে রাষ্ট্রে সুপ্রতিষ্ঠিত করেন
৮। মূর্তিপূজারিরা মহানবি (স)-র বিরোধিতা আরম্ভ করলো কেন?
ক. খাদিজাকে বিবাহ করার জন্য
খ. নবুওয়াত লাভের জন্য
গ. প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য
ঘ. তিনি শত্রু ছিলেন বলে
৯। মিরাজের ঘটনা সর্বপ্রথম নির্দ্বিধায় বিশ্বাস করেন কে?
ক. হযরত ওমর (রা) খ. হযরত আলী (রা)
গ. হযরত উসমান (রা) ঘ. হযরত আবু বকর (রা)
১০। আবু শাহামা কার পুত্র?
ক. হযরত ওমর (রা) খ. হযরত আলী (রা)
গ. হযরত আবু বকর (রা) ঘ. হযরত উসমান (রা)
১১। হযরত আবু বকর (রা) এর পেশা কী ছিলো?
ক. চাকরি খ. কৃষি গ. ব্যবসায় ঘ. শিক্ষক
১২। মহানবি (স) হযরত আবু বকরকে ‘সিদ্দিক’ উপাধি কেন দিলেন?
ক. প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন
খ. মিরাজের ঘটনা নির্দ্বিধায় বিশ্বাস করেন
গ. তাঁর সত্যবাদিতার জন্য
ঘ. মহানবি (স) এর হিজরত সঙ্গী ছিলেন
১৩। ‘আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি। এতে তাঁর জামা তৈরি হয়েছে।’ এটি কার উক্তি?
ক. আকরামার খ. হাসানের
গ. আব্দুল্লাহর ঘ. হুসাইনের
১৪। হারবুল ফিজারকে কেন এ নামে অভিহিত করা হয়?
ক. কুরাইশদের সাথে যুদ্ধ বলে খ. দীর্ঘ যুদ্ধ বলে
গ. অত্যাচারীদের যুদ্ধ বলে ঘ. অন্যায় যুদ্ধ বলে
১৫। টলেমি কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. গ্রীস খ. মধ্যপ্রাচ্য গ. মদিনা ঘ. ইরান
১৬। বাগদাদে কী নামে একটি প্রতিষ্ঠান ছিল?
ক. দারুল হিকমাহ খ. বায়তুল হিকমাহ গ. বায়তুল রহমান ঘ. দারে আরকাম
১৭। আল বিরুনী কোন শাস্ত্রে অসাধারণ অবদান রেখেছেন?
ক. ভূগোল শাস্ত্রে খ. চিকিত্সা শাস্ত্রে
গ. গণিত শাস্ত্রে ঘ. রসায়ন শাস্ত্রে
১৮। হযরত আলী (রা) এর সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব কোনটি?
ক) অনাড়ম্বর জীবন যাপন খ. রাসূলের চাচাত ভাই গ. রাসূলের মেয়ের জামাই ঘ.কামূস দুর্গ জয় করা
১৯। জ্ঞানের শহর কে?
ক. মহানবি (স) খ. হযরত আলী (রা)
গ. আল্লাহ তাআলা ঘ. লোকমান হেকিম
২০। ‘আল জুদারীওয়াল হাসবাহ’ গ্রন্থখানি কোন রোগ বিষয়ক?
ক. বসন্ত ও হাম খ. মাথা ব্যথা গ. হূদরোগ ঘ. বাত জ্বর
২১। সুফফা নামক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানটি কোথায়?
ক. মক্কায় খ. মদিনায়
গ. সাফা পাহাড়ের পাদদেশে ঘ. তায়েফে
২২। কে সর্ব প্রথম বাইতুল মাল প্রতিষ্ঠা করেন?
ক. হযরত আলী (রা) খ. হযরত উসমান (রা)
গ. হযরত আবু বকর (রা) ঘ. হযরত ওমর (রা)
২৩। আধুনিক চিকিত্সা শাস্ত্রের দিশারী মনে করা হয় কাকে?
ক. আল রাযীকে খ. ইবনে সিনাকে
গ. ইবনে হাইসামকে ঘ. আল তাবারীকে
২৪। ফিকাহ শাস্ত্রে কার অবদান সর্বাধিক?
ক. ইমাম মালিক (রা) খ. ইমাম শাফিই (রা)
গ. ইমাম আবু হানিফা (রা) ঘ. ইমাম বুখারি (রা)
২৫। ‘আর গোপনে নয়, এবার কাবাঘরের সামনে সালাত আদায় করবো’ এটি কার উক্তি?
ক. ওমর (রা) খ. উসমান (রা)
গ. আবু বকর (রা) ঘ. আলী (রা)
উত্তরমালা: ১। ঘ ২। গ ৩। খ ৪। গ ৫। খ ৬। ঘ ৭। খ ৮। গ ৯। গ ১০। ক ১১। গ ১২। খ ১৩। গ ১৪। ঘ ১৫। ক ১৬। খ ১৭। গ ১৮। ঘ ১৯। খ ২০। ক ২১। ক ২২। গ ২৩। খ ২৪। গ ২৫। ক
