স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ১৭ ডিসেম্বর সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘বুদ্ধদেব বসু’র জীবনালোকের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দেয়া হলো। তোমরা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো এবং
anushilon.ittefaq10
@gmail.com-ই-মেইল অথবা অনুশীলন, দৈনিক ইত্তেফাক ৪০ কাওরান বাজার, ঢাকা এই ঠিকানায় পাঠিয়ে দাও আগামী রবিবারের মধ্যে। প্রশ্নপত্রটি তৈরি করেছেন চন্দন বর্ম্মণ
১.বুদ্ধদেব বসু জন্ম গ্রহণ করেন কত সালে ও কোথায়?
২.বুদ্ধদেব বসুর সাথে কোন কবির তুলনা করা যায়?
৩.বুদ্ধদেব বসুর মনের ধর্ম কী ছিল?
৪.বুদ্ধদেব বসুর কবিতার প্রধান বিষয় কী?
৫.বুদ্ধদেব বসু কোন গ্রন্থের জন্য রবীন্দ্র-পুরস্কার লাভ করেন?
৬.‘দেশান্তর’ বুদ্ধদেব বসুর কোন ধরনের গ্রন্থ?
৭.রবীন্দ্রনাথকে নিয়ে লেখা বুদ্ধদেব বসুর প্রবন্ধ সংকলনের নাম কী?
৮.কাব্যনাট্যের জন্য তিনি কী পুরস্কার পেয়েছেন?
৯.তিনি কী উপাধিতে ভূষিত হয়েছিলেন?
১০.বুদ্ধদেব বসু সম্পর্কে মতামত ব্যক্ত কর(অনধিক তিন লাইন)।
