শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ১৯:১০
ইত্তেফাক রিপোর্ট গতকাল দেশের শেয়ারবাজারে সাধারণ মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ১৩৪ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে ৩ হাজার ৪৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন মোট ২৬৪টি কোমপানির ৬ কোটি ১৭ লাখ ৯৮ হাজার ৮৪২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাতবদল হয়েছে। ডিএসই’তে মোট লেনদেন হয়েছে ২০২ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৩২৭ টাকা। যা আগের দিনের চেয়ে ১৬ কোটি ২০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো- এনভয় টেক্সটাইল, ইউনাইটেড এয়ারওয়েজ, জেনারেশন নেক্সট, ইউনিক হোটেল, এনবিএল, বিএসসিসিএল, ইউসিবিএল, ওয়ান ব্যাংক, তিতাস গ্যাস ও এক্সিম ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- এবিবি ১ম মিউচ্যুয়াল ফান্ড, সিভিওপিআরএল, সাভার রিফ্রেক্টরীজ, এনভয় টেক্সটাইল, রিলায়েন্স ইন্সুরেন্স, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, বেক্সিমকো সিনথেটিকস, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, ৬ষ্ঠ আইসিবি ও এনটিসি। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- জেনারেশন নেক্সট, শ্যামপুর সুগার, ইমাম বাটন, মেঘনা পেট্রোলিয়াম, এফএএস ফাইন্যান্স, আইসিবি ইসলামি ব্যাংক, পিএলএফ এসএল, ফার্স্টলীজ ইন্টারন্যাশনাল, বার্জার পেইন্ট ও ইষ্টার্ন কেবলস। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১২৩ পয়েন্ট কমে ১২ হাজার ৬১৩ পয়েন্টে নেমে আসে। আর সিএসই-৩০ মূল্যসূচক ১২৩ পয়েন্ট কমে ১০ হাজার ৮৪২ পয়েন্টে নেমে এসেছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫ লাখ ৪ হাজার টাকা। লেনদেনকৃত ১৭৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত ছিল ৯টির শেয়ারের।