পুলিশ অফিসে অভিযোগ জানানোর জন্য ফোন দিল সান্তা—
সান্তা :স্যার আজ সন্ধ্যায় আমার বাসা থেকে সব চুরি হয়ে গেছে।
পুলিশ অফিসার :সবকিছু?
সান্তা :না ঠিক সবকিছু নয়। শুধুমাত্র টিভিটা ছাড়া ঘরের আর সব মূল্যবান জিনিসই চোর নিয়ে গেছে।
পুলিশ অফিসার :কিন্তু আপনি তখন কোথায় ছিলেন?
সান্তা :আমি তখন টিভি দেখছিলাম।
বহুদিন পর এক পার্টিতে মদ খেয়ে বেশ খানিকটা অস্বস্তি বোধ করছিল সান্তা। এদিকে রাত হয়ে যাওয়া বাসায় যাবার তাড়াও ছিল। কিন্তু গাড়িতে উঠেই সান্তা দেখলেন তার গাড়ির অনেক কিছু চুরি হয়ে গেছে। তাই স্ত্রীকে ফোন দিয়ে সান্তা জানাল, ‘আমি বন্ধুদের বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠেই দেখি সর্বনাশ হয়ে গেছে। কে যেন আমার গাড়ির স্টিয়ারিং, মিউজিক পে¬য়ার আর ড্যাশবোর্ডের সব সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। আমি আশেপাশে একটু খোঁজ-খবর নিয়ে পরে তোমাকে আবার জানাচ্ছি।’
এই ঘটনা জানানোর দশ মিনিট পর আবারও স্ত্রী কে ফোন দিল সান্তা। এবার সান্তা জানালো যে আগেরবার সে ভুল করে পেছনের সিটে বসেছিল!
সান্তা ও বান্তার মধ্যে কথা হচ্ছে—
সান্তা :পাঞ্জাব থেকে দিল্লিতে কল করলে তো এসটিডি কলের বিল আসবে। কিন্তু এর চেয়ে কমে কীভাবে দিল্লিতে ফোন করা যায় বলতে পারিস?
বান্তা :এ আর এমন কী। তুই এখুনি একটা ট্রেন ধরে দিল্লিতে চলে যা। তারপর সেখান থেকে দিল্লির কোনো নম্বরে ফোন দিলেই তো তোর লোকাল কলের বিল আসবে!
