জেনে নিন

টাইপিং ক্লাব

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:২৩
কম্পিউটার ব্যবহারকারীদের অনেকেই টাইপিং এর গতি নিয়ে বেশ ভাবিত থাকে। আর টাইপিং এর গতি বাড়ানোর জন্য অনেকেই অনেক ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন। এই কাজে সহায়তা করার জন্য বেশকিছু গেমসও রয়েছে। ঠিক এমনই একটি অনলাইন গেম অ্যাপ্লিকেশন ‘টাইপিং ক্লাব’। টাইপিং ক্লাব ডটকম সাইটের এই অ্যাপ্লিকেশন গেমটি গুগল’র ক্রোম ওয়েব ব্রাউজারের জন্যই তৈরি করা হয়েছে। এই গেমটিতে রয়েছে টাইপিং গতি বাড়ানোর জন্য নানান লেসন। সেইসব লেসন অনুসরণ করে পর্যাপ্ত গতি অর্জন করতে করতে বাড়বে পয়েন্ট। প্রতিদিন অল্প সময়ের জন্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেই টাইপিং এর গতি অনেকখানি বাড়িয়ে নেয়া যায়। এটি পাবেন http://goo.gl/XOcCG ঠিকানায়।