আমাদের সমাজের প্রাপ্তবয়স্ক নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার লক্ষ্যে তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতায় ইউএনএফপিএ গত ৭ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে যুব কনসার্টের আয়োজন করে। এতে অংশ নেয় ব্যান্ড দল নগর বাউল, ফিডব্যাক, ওয়ারফেজ, মাকসুদ অ’ ঢাকা, দলছুট, প্রমিথিউস, শিরোনামহীন, মেকানিক্স, নেমেসিস, লালন, বেদুইন এবং দৃক। বিষয়টি সামগ্রিক মূল্যায়নের অংশ হিসেবে আজ বুধবার বেলা ১২টায় ৪০, কারওয়ান বাজারস্থ দৈনিক ইত্তেফাকের কনফারেন্স হলে ‘‘সে ‘নো’ টু ভায়োলেন্স এগেইনস্ট ওমেন (নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলুন)’’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে উপস্থিত থাকবেন ইউএনএফপিএ বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন, বিএএমবিএ ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ নাসের বাবু, বিএএমবিএ জেনারেল সেক্রেটারি শেখ মনিরুল আলম টিপু, বিএএমবিএ’র অংশগ্রহণকারী ব্যান্ড সদস্যবৃন্দ, ইউএনএফপিএ চিফ অব অপারেশনস আফসানা তাহের, ইউএনএফপিএ’র ন্যাশনাল প্রোগ্রাম অফিসার (কমিউনিকেশনস) আসমা আকতার, চ্যানেল নাইন-এর হেড অব ইভেন্ট তানভীর খান, দৈনিক ইত্তেফাকের পরিচালক তারিন হোসেন, রেডিও ফূর্তির সিইও বিশ্বজিত্ দাস এবং স্কাই ট্র্যাকার লিমিটেডের সিইও ইভেন্ট অর্গানাইজার দোজা অ্যালেন। -প্রেস বিজ্ঞপ্তি
