রাজশাহী বিভাগে জামায়াতের অর্ধদিবস হরতাল আজ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:০৮
আজ বুধবার রাজশাহী বিভাগের ৮ জেলায় ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জামায়াত। বাংলাদেশ জামায়াতের ইসলামী’র কেন্দ্রীয় প্রচার সেক্রেটারী অধ্যাপক তাসনীম আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলায় এই হরতাল কর্মসূচির ঘোষণা দেয়া হয়। জামায়াতের রাজশাহী জোনের পক্ষ থেকে হরতাল শান্তিপূর্ণভাবে পালনের জন্য আহ্বান জানিয়ে যুক্ত বিবৃতি দিয়েছেন জামায়াতের রাজশাহী মহানগরী কমিটির আমীর আতাউর রহমান এবং রাজশাহী জোনের টিম সদস্য রফিকুল ইসলাম। হরতালের সমর্থনে মহানগর শাখা জামায়াতের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।