কসবায় কমিটি গঠন নিয়ে বিএনপি নেতার বাড়ি ভাংচুর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:০৯
উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল নতুন কমিটি গঠন নিয়ে গত সোমবার রাতে কসবা পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ ইলিয়াছের বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। নবগঠিত উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের লোকজন ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়র মুহাম্মদ ইলিয়াছ বাদি হয়ে কামাল উদ্দিনসহ ১৮ জনের বিরুদ্ধে ঐ রাতে থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কসবা উপজেলা ছাত্রদলের আহবায়ক ও নবগঠিত যুবদলের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন মুঠো ফোনে বলেন; মেয়রের বাড়ি ভাংচুরের সাথে তিনি জড়িত নয়।