শৈলকুপায় হরতাল হলো ২২ বছর পর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২০
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শৈলকুপা শহরে দীর্ঘ ২২ বছর পর গতকাল মঙ্গলবার জামায়াত-শিবিরসহ সকল সামপ্রদায়িক দল নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার দাবিতে সিপিবি বাসদের ডাকা হরতাল পালিত হলো। ১৯৯০ সালে এরশাদ পতনের আন্দোলনের সময় এখানে হরতাল হয়। এরপর বিএনপি ক্ষমতায় আসার পর ৫ বছর আওয়ামী লীগের ডাকা হরতাল শৈলকুপায় পালিত হয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি’র ডাকা হরতাল পালিত হয় না। আবার ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের ডাকা হরতাল পালিত হয় না। শৈলকুপায় রাজনীতিতে ক্ষমতার পালা বদলের পর বিরোধী দল শৈলকুপা শহরে আসতে পারে না। ৫ বছর তাদের রাজনৈতিক নির্বাসনে থাকার একটি কালচার সৃষ্টি হয়েছে। শহরে বিরোধী দলের নেতাকর্মীরা এলে ক্ষমতাসীন দলের লোকেরা তাদের উপর হামলা করে তাড়িয়ে দিয়ে থাকে। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে এ হিংসার ঘটনা ঘটে।