মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস গতকাল মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ করতোয়া নদী মত্স্য অভয়াশ্রম সুফলভোগী মত্স্য জীবীদের সাথে করতোয়া নদীর মাঠে মত বিনিময় করেন। উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতীর সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, সংসদ সদস্য এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন। অন্যদের মধ্যে মত্স অধিদপ্তরের মহাপরিচালক আরিফ আজাদ, পুলিশ সুপার শাহারিয়ার রহমান , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক অ,স,ম নুরজ্জামান ও হাসনাত্ জামান চৌধুরী জর্জ প্রমুখ। উপস্থিত ছিলেন। সারাদেশের জেলেদের তালিকা করে তাদের জাতীয় পরিচয়পত্র দেয়া হবে বলে মন্ত্রী আশ্বাস দেন
