দুমকীতে বিদ্যুত্ ক্যাম্প

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২১
দুমকী উপজেলায় ৪ দিনব্যাপী বিদ্যুত্ বিভাগের সহযোগিতায় বিদ্যুত্ ক্যাম্প-২০১২ দুমকী এ.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। বিদ্যুত্ ক্যাম্পে ২০টি বিদ্যালয়ের ৪০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। দুমকী পল্লী বিদ্যুত্ সমিতির কর্মকর্তাবৃন্দ বিদ্যুত্ ক্যাম্পে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রশিক্ষণ দিবেন।