সিলেটে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় ২৭০ নেতা-কর্মীকে আসামি করে দুইটি মামলা হয়েছে। গত সোমবার গভীর রাতে শাহপরান থানায় সহকারী উপ-পরিদর্শক অমর চন্দ্রের দায়ের করা মামলায় ১৫০ জনকে আসামি করা হয়েছে এবং দক্ষিণ সুরমা থানায় উপ-পরিদর্শক এবাদ উল্লাহর দায়ের করা মামলায় ১২০ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াত-শিবিরকর্মী সন্দেহে ১১ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গত সোমবার বিকালে সিলেট নগরীর শিবগঞ্জ এবং কদমতলী এলাকায় ওই সংঘর্ষে ৭ জন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন।
এদিকে কোন্দ্রীয় নেতা ডা. শফিকসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বুধবার সিলেট বিভাগে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
