শোক সংবাদ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৪
মো. রুহুল আমিন পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন (৫০) সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত্ ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তার মৃত্যুতে এক শোকবাণীতে গভীর দুঃখ ও শোক জানিয়েছেন। তার অকাল মৃত্যুতে ঐ ইউনিয়নসহ উপজেলাবাসী একজন জনপ্রিয় চেয়ারম্যানকে হারালো এবং এ মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও স্বরূপকাঠি উপজেলা জেপি’র আহ্বায়ক মো. নাজমুল ইসলাম সাঈদ, সদস্য সচিব কাজি আনোয়ার সাদত পিয়াল, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বাচ্চুসহ সমাজের গণমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাপস দাস থিয়েটারের অন্যতম সদস্য ও অভিনেতা তাপস দাস রবিবার চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবত্ তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মোজাম্মেল হক নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি পোস্ট অফিসের সাবেক পোস্ট মাস্টার আলহাজ্ব মোজাম্মেল হক (৭০) সোমবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। মাওলানা বোরহানউদ্দীন আল্-ক্বাদেরী চাঁদপুরের কচুয়া উপজেলার এনায়েতপুরের মাওলানা বোরহান উদ্দীন আল্-ক্বাদেরী (৫২) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান। তাকে এনায়েতপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মো. নুরুল ইসলাম মৃধা ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগড়ি গ্রাম নিবাসী অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম মৃধা (৮৩) সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আবু তৈয়ুব বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সদস্য মো: খায়রুল আলম ফরহাদের পিতা আবু তৈয়ুব (৮৯) মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তার মৃত্যুতে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের নির্বাহী পরিষদের সদস্যগণ শোক প্রকাশ করেছেন। বদরুল আলম খোকন পূবালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার এইচ এম বদরুল আলম খোকন (৬০) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তার নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর রাজধানীর মগবাজারস্থ পেয়ারাবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।