কাউখালীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৬
পিরোজপুরের কাউখালী উপজেলার ষ্টেশন রোডে সোমবার রাতে কাউখালীর রনি এন্ড সনি স-মিল ও রাইস মিল ভস্মীভুত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। বিদ্যুত্ শর্ট সার্কিটের মাধ্যমে প্রথমে স-মিলে আগুন লাগে। এতে কাঁচ কাটার ২টি মেশিন ও ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরে সেখান থেকে পাশের রাইস মিলে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।