সিরাজদিখানে ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার দায় স্বীকার আসামির

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০০:৩১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মেধাবী ছাত্রী সেতু মন্ডলকে (১৫) অপহরণ, ধর্ষণ ও তাকে আত্মহত্যায় প্ররোচনাকারী মূল আসামি হযরত আলী ওরফে সজলকে (২৭) গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার কুচিয়ামোড়া থেকে সিরাজদিখান থানার এসআই হাসান আক্তার তাকে গ্রেফতার করেন। হযরত আলী ওরফে সজল আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় সেতু মন্ডলকে অপহরণ, ধর্ষণ ও তাকে আত্মহত্যায় প্ররোচনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

স্ত্রীকে কুপিয়ে হত্যাকারী ব্যক্তি গ্রেফতার

গত বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজদিখানে গৃহবধূ শাহীনুর বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং জিহ্বা কেটে নির্মমভাবে হত্যার ঘটনায় পুলিশ তার স্বামী মমিনুল ইসলামকে (৬০) গ্রেফতার করেছে। ঘটনার পর থেকেই মমিনুল পলাতক ছিল। সিরাজদিখান থানার এসআই হাসান আক্তার রবিবার ভোর রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে মমিনুলকে গ্রেফতার করেন।